শিরোনাম
বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪ সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল জুড়ীতে নারী কনস্টেবলকে মুখ চেপে অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা দুই তরুণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, সব খরচ দেবে নিয়োগকারী সিলেটে রনজিতের নির্দেশে মিছিল দিতে গিয়ে ৩ ছাত্রলীগ কর্মী আ/টক সিলেট সীমান্তে একদিনে ১ কোটি ১২ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ রনজিতের সভা, সোহেল রিসোর্ট বন্ধ করে দিয়েছে পুলিশ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত

https://www.emjanews.com/

20480

sports

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৬ ২০:৩২

খেলাধুলা

শ্রীলঙ্কাকে চাপে রেখে সোমের গোলে এগিয়ে বাংলাদেশ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ২০:৩২

শমিত সোম।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোলের দেখা পেল বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সোম। ফলে শুরুতেই ১-০ গোলের লিড পায় বাংলাদেশ।

জাতীয় সংগীত পর্ব শেষে মাঠে নেমে দুই দলের ফুটবলাররা শেষ মুহূর্তের কৌশল নিয়ে আলোচনা করেন। এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। অন্যদিকে শ্রীলঙ্কা একাদশ সাজিয়েছে সাতটি পরিবর্তন নিয়ে।

বাংলাদেশের রক্ষণ ও আক্রমণভাগে পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে নজর কাড়া মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরু থেকেই একাদশে সুযোগ পেয়েছেন।

তবে আগের ম্যাচের একাদশে থাকা জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিমকে রাখা হয়নি। বিশ্বনাথ অবশ্য চোটের কারণে খেলতে পারছেন না।

ম্যাচের অষ্টম মিনিটে হামজা চৌধুরীর ক্রস সামলাতে গিয়ে বিপদ বাড়ান শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় তা এক ডিফেন্ডারের গায়ে লেগে সোমের সামনে চলে আসে। তাঁর প্রথম শট প্রতিহত হলেও ফিরতি চেষ্টায় আর ভুল করেননি। বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি।

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। দুই দলের ১৮ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ১১টিতে, শ্রীলঙ্কা পাঁচটিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের পাঁচবারের সাক্ষাতে বাংলাদেশের জয় চারটিতে, হার একটিতে।

ফিফা র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে দুই ধাপ পিছিয়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের অবস্থান ১৮২তম, শ্রীলঙ্কার ১৮৪তম।