https://www.emjanews.com/

20599

national

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৬ ১২:৫১

জাতীয়

একসঙ্গে তিন থানার ওসি বদলি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১২:৫১

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদলি করা হয়েছে। বদলি হওয়া তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

আদেশে তাঁদের গোপালগঞ্জ থেকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে ধারাবাহিকভাবে বদলির ঘটনায় গোপালগঞ্জের প্রশাসনিক ও পুলিশি মহলে আলোচনা তৈরি হয়েছে।