শিরোনাম
‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক সিলেটে সীমান্ত দিয়ে আসছে বি স্ফো র ক, বাড়ছে উৎকণ্ঠা ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু ফেব্রুয়ারিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী ভারতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

https://www.emjanews.com/

20638

sylhet

প্রকাশিত

১৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৪

সিলেট

হবিগঞ্জে ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ, আসামিদের গ্রেপ্তার দাবি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৪

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বেসরকারি হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনায় করা মামলার আড়াই মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ২৪ আগস্ট শহরের চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলে মামলা করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁদের হাসি হাসপাতালের চিকিৎসক মো. সোলাইমান মিয়া ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আল আমিনের অপচিকিৎসায় গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে। মামলা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক এনাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জিয়াউল আহসান, হবিগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, আইনজীবী শামসু মিয়া চৌধুরী, মুরারী ধর, হবিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, মহসিন শিকদার, আব্দুল মোতালিব মমরাজ ও বীর মুক্তিযোদ্ধা পাঠান বাবুল।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত কারণ দেখিয়ে মামলা হয়েছে। আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে।