ছবি: সংগৃহীত
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং অ্যাম্বাসেডর লিটন মিয়ার সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি একে কুদরত পাশা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার।
এ ছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য ছয়ফুজ্জামান, হাবিবুর রহমান, নাছিমা বেগম, জহুরা বেগম জেসমিন আক্তার, সৈয়দ আলম, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী ও জয়ন্ত তালুকদার, প্রমুখ।