শিরোনাম
‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক সিলেটে সীমান্ত দিয়ে আসছে বি স্ফো র ক, বাড়ছে উৎকণ্ঠা ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু ফেব্রুয়ারিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী ভারতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

https://www.emjanews.com/

20670

sylhet

প্রকাশিত

১৮ নভেম্বর ২০২৬ ১৮:২৮

সিলেট

বিয়ানীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১৮:২৮

মো. রফিকুল ইসলাম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক সহ-সম্পাদক মো. রফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকশি এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রফিকুল ইসলাম মাথিউরা দুধবকশি গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে।

বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ মাথিউরা দুধবকশি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।