শিরোনাম
‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক সিলেটে সীমান্ত দিয়ে আসছে বি স্ফো র ক, বাড়ছে উৎকণ্ঠা ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু ফেব্রুয়ারিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী ভারতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

https://www.emjanews.com/

20671

surplus

প্রকাশিত

১৮ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

আপডেট

১৮ নভেম্বর ২০২৬ ১৮:৪৩

অন্যান্য

প্যারিসে ‘ভোরের চেতনা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবাসীদের মিলনমেলা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

ছবি: আবু বকর মোহাম্মদ আল আমিন।

জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’র ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা।

সোমবার (১৬ নভেম্বর) প্যারিসের লিগ্যাল এইড হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্রান্সের কমিউনিটি নেতা সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) সভাপতি কাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গার্জ-লে-গোনেসের কাউন্সিলর তানিয়া টুনু ও সাঁ-দেনির কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের সমস্যা, অধিকার ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও সোচ্চার হতে হবে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন দাবি ও সমস্যা যথাযথ কর্তৃপক্ষের নজরে আনতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা প্যারিস-ঢাকা সরাসরি বিমান চলাচল দ্রুত চালু, প্রবাসীদের নাগরিক অধিকার নিশ্চিত করা, বাংলাদেশ দূতাবাসের সেবার মান আরও গতিশীল ও জনবান্ধব করা এবং সাঁ-দেনিতে একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

তারা বলেন, প্রবাসীদের এসব যৌক্তিক দাবি ও প্রত্যাশা সংবাদমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে।

টেলিফোনে অনুষ্ঠানে যুক্ত হয়ে ‘ভোরের চেতনা’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পত্রিকায় প্রকাশের আশ্বাস দেন।

অনুষ্ঠানের পরিকল্পনা ও আয়োজনের উদ্যোগে ছিলেন পত্রিকাটির ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রিল্যান্স সাংবাদিক এএমসি রোমেল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফটোসাংবাদিক ফরিদ আহাম্মাদ রনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাব্বানী হেলাল ও ইকবাল হোসেন আলী, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য মনোয়ার হোসেন মোজাহিদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, আরটিভির সাংবাদিক বদরুল বিন আফরোজ, ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি উদ্দিন তাজ, লাটিন বাংলার সাংবাদিক দুলাল মিয়া, ইকরা টিভির সাংবাদিক ও সংবাদ উপস্থাপক আবু বকর মোহাম্মদ আল আমিন, গীতিকার আক্তার হোসেন, বিএনপি নেতা সামাদুর রহমান চৌধুরী অপু ও কাইয়ুম আহমদ, যুবদল নেতা ও ব্যবসায়ী বাছিত হোসাইন, গিয়াস উদ্দিন খান জসিম এবং দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সংস্থার সহসাধারণ সম্পাদক শামিম আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের প্রচার সম্পাদক হাসান আহমদ সোহাগ, বিএনপি নেতা গিয়াস আল মামুন ও নজির আহমদ, ফ্রান্স যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সাংস্কৃতিক কর্মী সাদিকুর রহমান সুমন, সিলেট সদর এলাকার সালেহ আহমদ ও আবুল কালাম, প্যারিস মহানগরের সহসাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, বিএনপি নেতা টিপু সুলতান এবং ব্যবসায়ী সাব্বিরসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।