শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20676

national

প্রকাশিত

১৮ নভেম্বর ২০২৬ ১৯:৩৪

আপডেট

১৮ নভেম্বর ২০২৬ ২১:২১

জাতীয়

পুলিশ লাইনের সামনে থেকে দিনদুপুরে পুলিশের পিকআপ ভ্যান চুরি!

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১৯:৩৪

ছবি: সংগৃহীত

জনগণের গাড়ি চুরি ঠেকাতে নানা কৌশলে কাজ করে পুলিশ। অথচ এবার খোদ পুলিশের গাড়িই চুরি হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি পিকআপ ভ্যান দিনদুপুরে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সিএমপিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, হালিশহর থানার একটি টহল দল সিঙ্গেল ডেকারের পুরোনো পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করতে বের হয়েছিল। গাড়িতে একজন উপপরিদর্শকসহ (এসআই) সাতজন পুলিশ সদস্য ছিলেন। তাঁরা পুলিশ লাইনের সামনে গাড়িটি রেখে পাশের একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে দেখেন, গাড়িটি নেই।

বিষয়টি প্রথমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। পরে সিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে গাড়ি উদ্ধারে একাধিক দল মাঠে নামে।

পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সেগুলো পর্যালোচনা করে চোরকে শনাক্ত ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িতে উঠে দ্রুত চলে যেতে দেখা গেছে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি।

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ  জানান, পুলিশের একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করছি, খুব শিগগিরই গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে।