শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20678

national

প্রকাশিত

১৮ নভেম্বর ২০২৬ ২০:৩০

জাতীয়

নজরুল বর্ষের রচনা প্রতিযোগিতায় দেশসেরা সিলেটের সাদিয়া

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ২০:৩০

ছবি: সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এমএ) মাদরাসার শিক্ষার্থী সাদিয়া বেগম। তাঁর এ অর্জনে জাতীয় পর্যায়ে মাদরাসাটির সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভা ও জাতীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাদিয়া বেগমের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং ট্রেজারার শাহীনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন সাদিয়া বেগমের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার স্বীকৃতি। তাঁর এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, এ অর্জন শুধু সাদিয়া বেগমের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গৌরবের। তাঁর এ কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও সাহিত্যচর্চা, জ্ঞানার্জন ও সৃজনশীল কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে।

মাদরাসার শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা সাদিয়া বেগমকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।