শিরোনাম
রোহিঙ্গা গণহত্যায় মায়ানমার দায়ী, আন্তর্জাতিক আদালতের রায় ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা সিলেটের কোন ইউপিতে কবে ভোট: পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ওসমানীসহ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি সিলেটে গা*নপাউডার দিয়ে ৪টি বাসে আ গু ন ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক

https://www.emjanews.com/

20692

national

প্রকাশিত

১৯ নভেম্বর ২০২৬ ১২:৩২

জাতীয়

নরমাল ডেলিভারিতে একসঙ্গে এক ছেলে ও তিন মেয়ের জন্ম!

মা ও নবজাতকেরা সুস্থ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ১২:৩২

ছবি: সংগৃহীত

একসঙ্গে চারটি নতুন প্রাণের আগমন। দীর্ঘ অপেক্ষার পর একটি পরিবারে যেন একসঙ্গে ফুটল চারটি ফুল। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক প্রসবে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ চার সন্তানের জন্ম হয়। হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সুখি রায় দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী। খোকন ও সুখি দম্পতির সংসারে এই চার শিশুই প্রথম সন্তান। একসঙ্গে চার সন্তানের আগমনে আনন্দে ভাসছে পরিবারটি। তাঁদের কাছে এ যেন এক জীবনে চারটি নতুন স্বপ্নের সূচনা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস কে সাদেক আলী জানান, নবজাতকেরা হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে তাঁর তত্ত্বাবধানে রয়েছে। শিশুদের ওজন স্বাভাবিক এবং তারা সুস্থ আছে।

হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবিরও মা ও চার নবজাতকের শারীরিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, চার শিশুরই স্বাভাবিক প্রসব হয়েছে এবং তারা সুস্থ রয়েছে। একসঙ্গে চার সন্তানের স্বাভাবিক প্রসব চিকিৎসাসেবার ক্ষেত্রে একটি বড় সফলতা।

এদিকে প্রথমবারের মতো মা-বাবা হওয়া খোকন ও সুখি রায় চার সন্তানকে একসঙ্গে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নতুন অতিথিদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁরা।