শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

5135

sylhet

প্রকাশিত

০৭ মে ২০২৫ ১৫:৩৪

আপডেট

০৭ মে ২০২৫ ১৫:৫৩

সিলেট

বকেয়া মজুরি প্রদানের আশ্বাসে কাজে যোগ দিচ্ছেন বুরজান চা বাগানের চা শ্রমিকরা

প্রকাশ: ০৭ মে ২০২৫ ১৫:৩৪

ইএন ডেস্ক: এক সপ্তাহের বকেয়া মজুরি প্রদান বাগান চালুর আশ্বাসে আগামী শুক্রবার থেকে কাজে যোগ দেবেন সিলেটের বুরজান চা বাগানের আন্দোলনরত শ্রমিকরা।

দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ চা বোর্ডের সাথে মতবিনিময় সভা শেষে ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে সভা করেন শ্রমিকরা।

সভা শেষে টি বোর্ড চেয়ারম্যান জানান, বকেয়া পাচ সপ্তাহের মধ্যে মধ্যে এক সপ্তাহের মজুরি বৃহস্পতিবার দেয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রকিকদের ১০ কেজি চাল অনুদান দেয়া হবে।

সময় তিনি আরও জানান, বুরজান চা বাগানের কর্তৃপক্ষ বাগান চালাতে ব্যর্থ হওয়ায় পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এজেন্ট দিয়ে বাগান চালানো হবে।

সভা শেষে চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা জানান, শ্রমিকরা পুরোপুরি সন্তুষ্ট না, তবে শিল্প বাচিঁয়ে রাখার স্বার্থে তারা কাজে যোগ দিবেন।

এর আগে গত রোববার বকেয়া মজুরির দাবিতে দুই ঘণ্টা সিলেটের বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটলি দেয়া হয়।