শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

7004

politics

প্রকাশিত

০৭ জুলাই ২০২৫ ২০:২৫

রাজনীতি

জাপা থেকে আনিস, হাওলাদার ও চুন্নুকে অব্যাহতি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ ২০:২৫

জাতীয় পার্টির তিন শীর্ষস্থানীয় নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পদচ্যুতদের মধ্যে রয়েছেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৫ জুন জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তিন নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পরবর্তীতে ২৮ জুন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নিজ ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করেন।

দলীয় সূত্র জানায়, এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।