শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8738

sylhet

প্রকাশিত

২২ আগস্ট ২০২৫ ১২:২২

আপডেট

২২ আগস্ট ২০২৫ ১৫:১৭

সিলেট

নবীগঞ্জে ব্যাংক ওটিপির প্রতারণা, গ্রাহকের ৪৬ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ ১২:২২

 নবীগঞ্জে ব্যাংক ওটিপি’র ফাঁদে ফেলে এক গ্রাহকের কাছ থেকে ৪৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞাতনামা প্রতারক। ভুক্তভোগী গ্রাহক নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুরের জলিখা বেগম।

জানা গেছে, গত ২০ আগস্ট (বুধবার) বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা নম্বর ০১৩৩৭-১৫০৩৩১ থেকে ফোন আসে। ফোনে বলা হয়, তিনি একজন ব্যাংক কর্মকর্তা এবং ভুক্তভোগীর প্রাইম ব্যাংক একাউন্টে ১৫ হাজার টাকা জমা হবে।
পরবর্তীতে প্রতারক ওটিপি চেয়ে ভুক্তভোগীর মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ব্যবহার করে ৪৬ হাজার টাকা নিজের নামে স্থানান্তর করে।

একপর্যায়ে প্রতারকরা সমস্ত নম্বর বন্ধ করে দেন। এই ঘটনায় জলিখা বেগম নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।