শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

19770

sylhet

প্রকাশিত

১৯ অক্টোবর ২০২৬ ১৪:২৪

সিলেট

সিলেটে মোটরসাইকেলে ‍ঘুরতে বেড়িয়েছিলেন ৩ বন্ধু: প্রাণ গেলো একজনের

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১৪:২৪

সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাটে চা বাগান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম চৌধুরী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই বন্ধু মাহি (১৯) ও শুভ (২২) গুরুতর আহত হয়েছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় আমুরোড-আমু চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম চৌধুরী চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে। আহত মাহির বাড়ি দুধপাতিল গ্রামে এবং শুভর বাড়ি বিলপাড় গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে তিন বন্ধু আমু চা বাগানে বেড়াতে যান। ঘোরাঘুরি শেষে একই মোটরসাইকেলে আসামপাড়ার দিকে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে ঘনশ্যামপুর এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহি ও শুভকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।