শিরোনাম
প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

https://www.emjanews.com/

8879

national

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৫ ১১:৪১

আপডেট

২৬ আগস্ট ২০২৫ ২০:০৫

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ বিদেশি যাত্রী আটক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ ১১:৪১

ছবি: সংগৃহীত।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। জব্দ করা কোকেনের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার গভীর রাতে দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় পৌঁছালে গোয়েন্দারা গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন। উড়োজাহাজটি রাত আড়াইটার দিকে অবতরণের পর যাত্রী পেতুলা স্টাফেলের পরিচয় নিশ্চিত করা হয়।

পরে তাঁর ব্যাগেজ স্ক্যানিং করলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। পরীক্ষায় এসব প্যাকেটে কোকেন রয়েছে বলে নিশ্চিত হয় শুল্ক গোয়েন্দারা। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কোকেন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটের পরীক্ষায়ও এগুলো কোকেন হিসেবে প্রমাণিত হয়। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে।