শিরোনাম
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ সিলেট সীমান্তে জব্দ হলো বিপুল পরিমাণ পণ্য: ধরা পড়েনি কেউ কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

https://www.emjanews.com/

19735

sylhet

প্রকাশিত

১৮ অক্টোবর ২০২৬ ১৬:৪৯

সিলেট

সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১৬:৪৯

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুরে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের একজনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা এবং অন্যজনের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা থেকে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেওটি হাওর গ্রামের খসরুজ্জামানের ছেলে তোফায়েল আহমদ স্বপন (২৩) এবং সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন লীলাপাড়া ছড়ারপাড়, সাহেববাজার রোড এলাকার তাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম আকাশ (২৭)।

পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে কানাইঘাট থানা পুলিশের একটি দল উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্বপনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) স্বপনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, রোববার ভোর ৪টা ১০ মিনিটের দিকে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল শাপলা ফিলিং স্টেশনের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় অটোরিকশাটির বনেটের ভেতর থেকে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় অটোরিকশাচালক নুরুল ইসলাম আকাশকে গ্রেফতার করা হয়। মদ উদ্ধারের ঘটনায় অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।