শিরোনাম
প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

https://www.emjanews.com/

8927

national

প্রকাশিত

২৭ আগস্ট ২০২৫ ১৪:৪১

আপডেট

২৭ আগস্ট ২০২৫ ১৫:৩৮

জাতীয়

প্রকৌশল শিক্ষার্থীদের মিছিল, শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ ১৪:৪১

ছবি: সংগৃহীত।

 তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাওয়ার ঘটনা ঘটে।
 বুধবার বেলা দেড়টার দিকে শাহবাগের মূল সড়ক থেকে শিক্ষার্থীরা যমুনার দিকে রওনা দেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পার হওয়ার সময় পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয় এবং কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাইম মির্জা জানান, মিছিলে এগোচ্ছিলেন, হঠাৎ বিকট শব্দের সঙ্গে পায়ে আঘাত লাগে।

গতকাল মঙ্গলবারও একই দাবিতে শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে-ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার না করা, নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।