শিরোনাম
দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল

https://www.emjanews.com/

9151

surplus

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৩

আপডেট

০২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২১

অন্যান্য

মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে বাংলাদেশি তরুণদের কোস্টাল কেয়ার ক্যাম্পেইন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৩

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার ৬৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া'র উদ্যোগে 'কোস্টাল কেয়ার ক্যাম্পেইন' অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়ায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।  

ক্যাম্পেইন সম্পর্কে সংগঠনটির সভাপতি বশির ইবনে জাফর বলেন, কোস্টাল কেয়ার ক্যাম্পেইন মালয়েশিয়া একটি অভিনব সচেতনামূলক কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি আমরা সবাইকে এই বার্তা দিতে চেষ্টা করেছি যে আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখা সকলের কর্তব্য। এতে করে পরিবেশের পাশাপাশি শারিরীক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আর মানসিক পরিচ্ছন্নতা ঠিক থাকলে সকল কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হতে সহায়ক হয়। 

এই কোস্টাল কেয়ার ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট উসামা বিন আব্দুল বারী, সেক্রেটারি রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ, অর্থ সম্পাদক আরমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সৈকত, জয়েন্ট স্পোর্টস সেক্রেটারি আলিফুর রহমান টুটুল, মেম্বারশিপ কো-অর্ডিনেটর আবদুর রহিম, দফতর সম্পাদক ইয়া নাবিয়ুর রহমান প্রমুখ।