শিরোনাম
সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী

https://www.emjanews.com/

9830

sylhet

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৯

আপডেট

২২ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৯

সিলেট

হবিগঞ্জে খোয়াই নদীর ব্রিজে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৯

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের কাছে খোয়াই নদীর ব্রিজে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। এতে সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে ট্রেনটি শায়েস্তাগঞ্জ ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করছিল। শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারি স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটি উদ্ধার করতে সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর ইঞ্জিন নিয়ে পারাবত এক্সপ্রেসকে ফেরত আনা হবে। এই প্রক্রিয়ায় আনুমানিক ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।

পারাবত ট্রেনের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী জানান, শায়েস্তাগঞ্জ ছেড়ে খোয়াই নদী পাড় হওয়ার সময় ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তিনি বলেন, ‘দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না, তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ফিউজ পরিবর্তন করতে মেকানিকেল টিম প্রয়োজন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যেই জানানো হয়েছে।’