সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে খন্দকার মুক্তাদিরের মতবিনিময়
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ ২০:১৪
ছবি: সংগৃহিত
সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ডের কাজলশাহ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শ্রীনিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা এই দেশের অবিচ্ছেদ্য অংশ। শান্তি, সম্প্রীতি ও সমান অধিকারের ভিত্তিতে সবাইকে নিয়ে একটি নিরাপদ সমাজ গড়াই আমার লক্ষ্য।’
তিনি আগামী নির্বাচনে জয়ী হলে সিলেটের সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিজয় কৃষ্ণ চন্দ, অধ্যাপক অরুণচন্দ্র পাল, অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, রিপন চক্রবর্তী, অজিত কুমার ভট্টাচার্য, ঋষিকেশ চৌধুরী, স্বরোজ ভট্টাচার্য, অসিত সূত্রধর, রমাকান্ত সরকার, অসিত বৈশ্য, অশোক রায়সহ অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের সদস্য-সচিব রাজীব কুমার দে।
মতবিনিময় সভায় বক্তারা সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
সভায় আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।
