শিরোনাম
সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল দুই বার বদলের পর সিলেটের অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

11441

surplus

প্রকাশিত

১৫ নভেম্বর ২০২৫ ২১:৫৩

অন্যান্য

২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ ২১:৫৩

ছবি: সংগৃহিত

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতর সম্ভবত ২০ মার্চ অনুষ্ঠিত হবে।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই দিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে। খবর গালফ নিউজের।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় আরব আমিরাতের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি আরও একদিন বাড়তে পারে।

এর ফলে আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি পাওয়ার কথা রয়েছে। স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ, সোমবার।

আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।