https://www.emjanews.com/

11786

sylhet

প্রকাশিত

২৯ নভেম্বর ২০২৫ ২১:০৭

সিলেট

নবীগঞ্জে জমিতে এক বৃদ্ধের মৃ’তদেহ উদ্ধার

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ ২১:০৭

ছবি: সংগৃহিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘর ব্রাহ্মণ গ্রামের অনিল সুত্রধর (৭০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে ওই গ্রামের নৃপেশ সুত্রধরের জমির পানি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হরিনাথ সুত্রধরের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫ টায় বাড়ি থেকে বের হয় বৃদ্ধ অনিল সুত্রধর। এরপর আর বাড়ি ফিরেনি। রাত ১ টার দিকে স্থানীয় লোকজন দীঘর ব্রাহ্মণ গ্রামের নৃপেশ সুত্রধরের জমির পানিতে বৃদ্ধ অনিল সুত্রধরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে এসআই জয়ন্ত কুমার তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

লাশের ছুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।