https://www.emjanews.com/

11806

surplus

প্রকাশিত

৩০ নভেম্বর ২০২৫ ১৯:২৮

অন্যান্য

শিক্ষকদের সতর্ক করলো অধিদপ্তর

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:২৮

ছবি: সংগৃহিত

তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সোমবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় সাময়িক (বার্ষিক) পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

রোববার (৩০ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিটি দেশের সব বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা যেন বিনা ব্যর্থতায় ও নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো শিক্ষক বা কর্মকর্তার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সহকারী শিক্ষকরা উন্নীতকরণ ও কাঙ্ক্ষিত পদোন্নতিসহ তিন দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন এবং পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা শিক্ষাঙ্গনে নতুন সংকট তৈরি করেছে।