খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালাদিঘীরপাড়ে দোয়া ও মিলাদ মাহফিল
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮
ছবি: সংগৃহিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালাদিঘীরপাড় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মাগরিবের নামাজ শেষে লালাদিঘীরপাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
বেগম জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে লালাদিঘীরপাড় জামে মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন ।
মাহফিলে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় আজীবন লড়ে গেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী প্রার্থনা করছে।’
মাহফিলে আরো উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ সকশিসের আহবায়ক লে. মনিরুল ইসলাম মনির, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, স্থানীয় সরকার- বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, সিলেট মহানগর যুবদলের সহ–সভাপতি মালেক আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রিপন আহমদ, সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সদস্য সোহেল আহমদ, আবু সাঈদ মো: তাইফ, মিনহাজুর রহমান রাসেল, ফকর উদ্দিন মাহমুদ, আবু ইউসুফ, শেখ লিমুনুজ্জামান ইমন, কয়েছ আহমদ, দিলীপ চন্দ্র দিলীপ, আব্দুল সাকিব সায়েম, নাজমুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
