https://www.emjanews.com/

20874

politics

প্রকাশিত

২৪ নভেম্বর ২০২৬ ২২:১৪

রাজনীতি

সিলেটে খেলাফত মজলিসের দাওয়াতি কার্যক্রম, লিফলেট বিতরণ

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ২২:১৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগরের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে দাওয়াতি মাস উপলক্ষে সদস্য সংগ্রহ, গ্রুপভিত্তিক দাওয়াত ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব নগরের বন্দরবাজার, হকার্স মার্কেট, লালদিঘীরপাড় ও কুদরত উল্লাহ মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, সহসভাপতি মাওলানা মুহিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মহানগর সভাপতি মাওলানা রশিদ মস্তাক, মহানগর নির্বাহী সদস্য মুফতি মোস্তফা হোসাইন ও মাওলানা বুকাইর আহমদ।

এ ছাড়া ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন রাজু, ১৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল আলম, মুহাম্মদ ইউসুফ ও আল আমিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মহানগর সভাপতি মাওলানা এমরান আলম বলেন, গণভোটে গণরায়ের বাস্তবায়ন এবং জুলাই সনদ অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলা এখন সরকারের সবচেয়ে বড় প্রয়োজন।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ, দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সব নাগরিকের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করতে খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই। অন্যায়, অবিচার, শোষণ, নিপীড়ন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।