শিরোনাম
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার প্রবাসে প্রাণ হারানো সিলেটের ৫ পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী আরিফ বিয়ানীবাজারে এ বছরই শেষ নৌকাবাইচ, আগামীতে আর নয়! সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

https://www.emjanews.com/

12249

sylhet

প্রকাশিত

১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪

সিলেট

বিয়ানীবাজারে ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৩ 

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪

ছবি: আশরাফুল আলম সাকেল

সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর কমিটির সভাপতি আশরাফুল আলম সাকেল (৩২) সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে আত্মগোপনে থাকাবস্থায় তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানায়। সাকেলের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলা রয়েছে।

গ্রেফতারকৃত অপর দু’জন হলেন- আওয়ামীলীগ নেতা চারখাইয়ের বেলাল আহমদ (৪৫) ও কুড়ারবাজারের আলী আহমদ (৫০)। এই মামলার বাদী দুবাগের তাজিম চৌধুরী। ৫ আগস্টের ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকেলের বিরুদ্ধে চিনি ছিনতাই মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদের আইনী প্রক্রিয়া শেষে যথাযথ আদালতে সোপর্দ করা হয়েছে।’