শিরোনাম
যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল দুই বার বদলের পর সিলেটের অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী সিলেটে ঝোপের ভেতর মিললো মানব ক*ঙ্কা*ল মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল

https://www.emjanews.com/

12864

sylhet

প্রকাশিত

০৭ জানুয়ারী ২০২৬ ১৮:২৩

সিলেট

ছাতক

সুনামগঞ্জে যুবলীগের দুই নেতা গ্রে ফ তা র

প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ১৮:২৩

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে নাশকতার মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার উত্তর খুরমা ও কালারুকা ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই নেতা হলেন- উত্তর খুরমা ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আখলুছ আলীর ছেলে তাজ উদ্দিন (৩০) ও কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল মঈনের ছেলে আব্দুল মহসিন (৪৩)। দু’জনই সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের একাংশ বলছে, রাজনৈতিক অস্থিরতার সময় নানা ঘটনায় বহু নাম জড়িয়ে যায়, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত হওয়া জরুরি।

অন্যদিকে পুলিশ বলছে, নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রমে জড়িত থাকার অ‌ভি‌যো‌গে তা‌দেরকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

এ নিয়ে যুবলীগ নেতৃবৃন্দ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে এ গ্রেফতারকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২ জুলাই দায়ের করা নাশকতা মামলার (ধারা: 15(3)/250, The Special Powers Act, 1974) তদন্তের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে তাদের চলাফেরা পর্যবেক্ষণ করা হচ্ছিল।

মামলা সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি বিশেষ দল ওই দুই যুবলীগ নেতার বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই আসামিকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’