শিরোনাম
নির্বাচন ও গণভোটের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য সব নির্বাচন স্থগিত পোস্টাল ব্যালটে ভোট দিবেন সিলেটের কারাবন্দিরা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল স্থগিত ইরানে ইসলামী বিপ্লবের পক্ষে গণজোয়ার, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে কঠোর অবস্থান হিমাগার নেই, কৃষকের স্বপ্ন পচে যায় মাঠেই, সবজি বিক্রি হয় পানির দরে পোস্টাল ভোটে প্রতীক বিভ্রান্তি: ব্যালট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের আপত্তি সিলেট থেকে উড়ে শিলচরে: বেলুন-কাণ্ডে চাঞ্চল্য বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, ফল প্রকাশের প্রস্তুতি চলছে যুক্তরাজ্যের সড়কে প্রাণ গেল সিলেটি বংশোদ্ভূত চারজনের

https://www.emjanews.com/

12927

sylhet

প্রকাশিত

১০ জানুয়ারী ২০২৬ ১৪:৫৬

সিলেট

সিলেটে বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ১৪:৫৬

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সীমান্তবর্তী নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গরীব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।

বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কালাসাদেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, পিএসসি, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ নাজমুল হক, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকার শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।