শিরোনাম
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার সিলেটে হৃদয় হরিজন হত্যা: ১২ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ মামলায় একমাত্র আসামীর মৃত্যুদণ্ড সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

https://www.emjanews.com/

12954

sylhet

প্রকাশিত

১০ জানুয়ারী ২০২৬ ২২:৩০

সিলেট

জকিগঞ্জে জাতীয় পার্টির সাথে চাকসু মামুনের মতবিনিময় 

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ২২:৩০

ছবি: সংগৃহীত

জকিগঞ্জ- কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়নের জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, ‘সমাজে হানাহানি ও অশান্তি বিরাজ করলে উন্নয়ন ব্যাহত হয়। উন্নয়নের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

শনিবার (১০ জানুয়ারি) বাদ এশা জকিগঞ্জ পৌরশহরে উপজেলা জাতীয় পার্টির সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

চাকসু মামুন আরও বলেন, ‘জকিগঞ্জ-কানাইঘাটের রাস্তাঘাটসহ প্রত্যেকটি সেক্টরে বেহাল দশা রয়েছে। পিছিয়ে থাকা এ অঞ্চলের উন্নয়নের জন্য যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে হবে। জনগণ যদি আমাকে সমর্থন দেয় এবং সহযোগিতা করে তাহলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ, জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি হতে পারে না। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে  বাঁচতে চাই।’

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল লস্কর, সাবেক সাধারণ সম্পাদক মইনুল হোসেন, জাপা নেতা আবুল কালাম, শামীম আহমদ প্রমুখ।

এর আগে জকিগঞ্জ সদর ইউনিয়নের হাই ইসলামপুর, বরনপুর, বাবুর বাজার ও শরীফগঞ্জ এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমদ, বিশিষ্ট মুরব্বি মইন উদদীন, ফরিদ আহমদ, শামীম আহমদ, রুমেল আহমদ প্রমুখ।