সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ২৪ ঘন্টায় সিলেট মহানগর পুলিশের অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানায় আটক ব্যক্তি, আদালতের সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশ অনুযায়ী আটক ব্যক্তিরা রয়েছেন।
এদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ১০৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৬১টি যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
