শিরোনাম
সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান দেশের সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা পরিত্যক্ত সরকারি ভবনকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের নির্দেশ সিসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসক সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

https://www.emjanews.com/

13096

surplus

প্রকাশিত

১৬ জানুয়ারী ২০২৬ ২০:৩৩

অন্যান্য

কাতারে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ২০:৩৩

ছবি: সংগৃহীত

কাতারের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকার উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে বলে সতর্কবার্তা দিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৪ জানুয়ারি) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। প্রলোভনের ফাঁদে পড়ে অনেক প্রবাসী বাংলাদেশি বিপুল অর্থ খরচ করে প্রতারিত ও সর্বস্বান্ত হচ্ছেন। ইতোমধ্যে বহু প্রবাসী এই বিষয়ে দূতাবাসে অভিযোগ জমা দিয়েছেন।

দূতাবাস বিশেষভাবে সতর্ক করে বলেছে, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাত্রার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

তারা অনুরোধ করেছে, প্রলোভনের ফাঁদে কেউ না পড়ে এবং নিরাপদ ও বৈধ প্রক্রিয়ার মাধ্যমে যাত্রার পরিকল্পনা করবে।