শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

13099

sports

প্রকাশিত

১৬ জানুয়ারী ২০২৬ ২১:০৭

খেলাধুলা

যুক্তরাষ্ট্রের ভিসা বিধি: বিশ্বকাপে দর্শক খরার শঙ্কা

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ২১:০৭

ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন কার্যক্রম বন্ধ করেছে। এই তালিকায় নাম রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলেরও, যা বিশ্বকাপ সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্টের অভিবাসন ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। যুক্তরাষ্ট্র সরকারের ভাষ্য অনুযায়ী, যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের ভিসা আবেদনকে প্রতিরোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষিদ্ধ তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, ইরান, ইরাক, নাইজেরিয়া, রাশিয়া ও ইয়েমেনসহ মোট ৭৫টি দেশ রয়েছে। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশও আছে। এগুলো হলো- ইরান, মিসর, আলজেরিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, উরুগুয়ে এবং ব্রাজিল।

বিশ্বকাপ মানেই সমর্থকেরা মঞ্চের প্রাণ। কিন্তু এবার ভিসা জটিলতার কারণে ব্রাজিলিয়ান সমর্থকরা নিউ জার্সি, ফিলাডেলফিয়া ও মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে উপস্থিতি নিশ্চিত করতে পারবে কি না তা অনিশ্চিত।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রে এমন অভিবাসীদের প্রবেশ ঠেকাতে আমাদের দীর্ঘদিনের আইনগত ক্ষমতা ব্যবহার করা হবে, যারা সরকারি সহায়তার উদ্দেশ্যে আসেন। পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এসব দেশের আবেদন স্থগিত থাকবে এবং ব্যতিক্রমের সুযোগ সীমিত।’

নিষিদ্ধ তালিকায় আরও আছে কেপ ভার্দে, কলম্বিয়া, ঘানা, হাইতি, জর্ডান, মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া, জামাইকা, কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক, আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো এবং নর্থ ম্যাসেডোনিয়া।

বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণই হলো সমর্থকেরা। কিন্তু দর্শক উপস্থিতি সীমিত হলে এবারের আসর মাঠের চেয়ে মাঠের বাইরের বিতর্কে ঘেরা বিশ্বকাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।