শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

13148

sylhet

প্রকাশিত

১৮ জানুয়ারী ২০২৬ ২২:০১

সিলেট

শাকসু নির্বাচনের নিরাপত্তা জোরদার, তিন শতাধিক পুলিশ মোতায়েন

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ২২:০১

ছবি: সংগৃহীত

আসন্ন ২০ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে নিরাপত্তা জোরদার করা হবে। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রক্টর অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, `শাকসু নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তিন শতাধিক পুলিশ ও বিএনসিসির সদস্যদের কাজ করাবো। ক্যাম্পাসের মূল গেইট, পকেট গেইট এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টিম মোতায়েন থাকবে।'

এছাড়া তিনি জানান, বাহিরের রিকশা, অটো এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য সব গাড়ি ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে। নির্বাচন চলাকালে মেডিক্যাল টিমও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে।

শাবিপ্রবি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্য নিয়ে নেয়া হয়েছে।