শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

13151

national

প্রকাশিত

১৮ জানুয়ারী ২০২৬ ২২:৩৯

জাতীয়

‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ২২:৩৯

ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ব্যাপক প্রচার চালানো হবে।

রোববার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) মিলিত এক সভায় শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রচারের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে। পাশাপাশি গণভোটের ওপর নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান মোবাইল এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানোর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ বলেন, “ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবারের গণভোটে প্রতিফলিত হবে। মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।”

সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এস. এম. এ. ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহ এবং ইউজিসি সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান।