https://www.emjanews.com/

13195

national

প্রকাশিত

২০ জানুয়ারী ২০২৬ ১৮:০৭

জাতীয়

সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ১৮:০৭

ছবি: সংগৃহীত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের এ সময়সূচি প্রকাশ করে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় মুফতিদের সমন্বয়ে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিনে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।

এতে আরও জানানো হয়, ভৌগোলিক দূরত্বের পার্থক্যের কারণে ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

এদিকে দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে আলাদাভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।