https://www.emjanews.com/

14122

national

প্রকাশিত

০২ মার্চ ২০২৬ ২০:০৮

জাতীয়

সংসদের হুইপ হলেন হবিগঞ্জের জি কে গউছ

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ ২০:০৮

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদের কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাভাবে পরিচালনার লক্ষ্যে তাঁকে হুইপ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

নবনিযুক্ত হুইপ জি কে গউছ আগামীকাল মঙ্গলবার শপথ গ্রহণ করতে পারেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

হবিগঞ্জ জেলার রাজনীতিতে জি কে গউছ একজন পরিচিত মুখ। তাঁর এই নিয়োগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, সংসদের কার্যক্রমে শৃঙ্খলা ও সমন্বয় জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।