শিরোনাম
সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান দেশের সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা পরিত্যক্ত সরকারি ভবনকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের নির্দেশ সিসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসক সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

https://www.emjanews.com/

13211

surplus

প্রকাশিত

২০ জানুয়ারী ২০২৬ ২১:৫৭

আপডেট

২০ জানুয়ারী ২০২৬ ২২:০০

অন্যান্য

সিলেট-২: ইলিয়াস আলীর প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ২১:৫৭

ছবি: সংগৃহীত

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে এম ইলিয়াস আলীর প্রতি সম্মান জানিয়ে তাঁর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনাকে সমর্থন ঘোষণা করে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জামান আহমদ সিদ্দিকী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সাড়ে ৮ টায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে জামান সিদ্দিকী বলেন, ‘সিলেট-২ আসন শুধু একটি সংসদীয় আসন নয়, এটি আবেগ, স্মৃতি, সংগ্রাম ও আত্মমর্যাদার প্রতীক। এই আসনের সঙ্গে যাঁর নাম ইতিহাস হয়ে জড়িয়ে আছে, তিনি জননেতা এম ইলিয়াস আলী। তাঁর ত্যাগ, নেতৃত্ব এবং নিখোঁজ হওয়ার বেদনাবিধুর অধ্যায় সিলেটের রাজনীতিকে চিরদিনের জন্য বদলে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। দলের নেতাকর্মীরা মাঠে নেমে শ্রম, সময় ও ত্যাগ স্বীকার করেছেন।’ এজন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনীতির দর্শন তুলে ধরে জামান সিদ্দিকী বলেন, ‘রাজনীতি কেবল জেতা-হারার হিসাব নয়। কখন নিজের জায়গা ছাড়তে হয় এবং কখন ইতিহাসকে সম্মান জানাতে হয়, সেই বোধই রাজনীতির প্রকৃত সৌন্দর্য। মূল্যবোধ, শিষ্টাচার ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসই রাজনীতির শক্তি।’

তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে ঐক্য বেশি গুরুত্বপূর্ণ। বিভক্তির রাজনীতির বদলে সম্মানের রাজনীতিকেই প্রাধান্য দেওয়া উচিত।’

এই বিবেচনায় জননেতা এম ইলিয়াস আলীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনার প্রতি সমর্থন জানিয়ে সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জামান সিদ্দিকী বলেন, ‘এটি কোনো দুর্বলতা বা পিছু হটা নয়; বরং এটি একটি দৃঢ় নৈতিক অবস্থান। আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা মূল্যবোধের রাজনীতি করি।’

তিনি আশা প্রকাশ করেন, সিলেটের মানুষ এই সিদ্ধান্তকে সম্মানের চোখেই দেখবে। ভবিষ্যতেও গণঅধিকার পরিষদ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের শেষে তিনি নেতাকর্মীদের মনোবল অটুট রাখা, সংগঠিত থাকা এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক শাহ আজমল আলী আতিক, সিনিয়র যুগ্ম-আহবায়ক এম এইচ মুহিবুর রহমান, সদস্য-সচিব মাইদুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য-সচিব এমদাদুল হক ইজাজ, যুব অধিকার পরিষদ সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি রেজা সিদ্দিকী, ইকবাল আহমদ, মারুফ আহমদ সিদ্দিকীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।