https://www.emjanews.com/

13250

sylhet

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ১৫:২৪

সিলেট

সিলেট-ঢাকা রুটে যত সময় লাগে, তা লন্ডনে যেতেও লাগে না : তারেক রহমান

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ১৫:২৪

ছবি- বিএনপি মিডিয়া সেল

সিলেট–ঢাকা মহাসড়কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেছেন, সিলেট থেকে ঢাকায় যেতে বা ঢাকা থেকে সিলেটে আসতে যত সময় লাগে তা লন্ডনে যেতেও লাগে না। 

তিনি বলেন, ‘২০০৫ সালে আমি এসেছিলাম, যখন সুনামগঞ্জে বন্যা হয়েছিল। তখন আমার আসতে সাড়ে চার ঘণ্টার মতো সময় লেগেছিল। কিন্তু আজ প্রায় ১০ ঘণ্টার মতো সময় লাগে। সিলেটের এই পুণ্যভূমির বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন—লন্ডন যেতেও এত সময় লাগে না। এই হলো উন্নয়নের ফিরিস্তি।’

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তারেক রহমান। 

বক্তব্যের শেষে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন,বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করীম (সা.) এর ন্যায়পরাণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবো, ইনশাআল্লাহ।

এর আগে সকাল থেকেই বিএনপির নির্বাচনী জনসভাকে ঘিরে আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের সড়ক এলাকায় লোকে লোকারণ্য হয়ে ওঠে। সিলেট নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। শীত উপেক্ষা করে বুধবার রাত থেকেই অনেক নেতাকর্মী মাঠে অবস্থান নেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান সভামঞ্চে ওঠেন। পরে দুপুর ১টার দিকে তিনি জনসভায় বক্তব্য শুরু করেন। এ সমাবেশ থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।