শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

13278

sylhet

প্রকাশিত

২৩ জানুয়ারী ২০২৬ ১৭:৫০

আপডেট

২৩ জানুয়ারী ২০২৬ ১৭:৫৪

সিলেট

সিলেট-৪: প্রচারনার দ্বিতীয় দিনেই জনগনের ভালোবাসায় সিক্ত আরিফ

প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬ ১৭:৫০

প্রতীক বরাদ্দ পাওয়ার পর সিলেট -৪ সংসদীয় আসনে প্রচারনার দ্বিতীয় দিনে কোম্পানীগঞ্জ উপজেলায় প্রচারনা চালান ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী । কোম্পানীগঞ্জ টুকেরবাজর জামে মসজিদে আছরের নামাজ আদায়ের পর টুকের বাজারে আনুষ্ঠানিক গণসংযোগ করেন তিনি। শুরুতে দলীয় নেতাকর্মীরা সাথে থাকলেও পরে তার গণসংযোগে যোগ দেন সাধারন মানুষ।  এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারন মানুষের কাছে ধানের শীষে ভোট চান। স্থানীয় বেকার সমস্যা দুরীকরন ও এলাকার উন্নয়নে দেন নানা প্রতিশ্রুতি।

আরিফুল হক চৌধুরী বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে স্বাবলম্বি করতে ধানের শীষে ভোট চেয়েছেন। দেশ ও দেশের মানুষের উন্নয়ন নিয়ে তারেক রহমানের পরিকল্পনায় উচ্ছাসিত সিলেট তথা সারা দেশের মানুষ। এই সফরের পর দলীয় নেতাকর্মীরা উজ্জীবত হয়ে  সবাই মিলে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে। নেতাকর্মী ও সাধারন মানুষ ঐক্যবদ্ধ হলে কোন বাধাই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।
এর আগে তিনি কোম্পানীগঞ্জের টুকের বাজার ইউনিয়নের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। এসময় তার সাথে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন।