শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

13279

surplus

প্রকাশিত

২৩ জানুয়ারী ২০২৬ ১৯:২৪

অন্যান্য

জ্ঞান ও সৃজনশীলতার আরাধনায় সিলেটে সরস্বতী পূজা

প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬ ১৯:২৪

ছবি: সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ শুক্রবার (২৩ জানুয়ারি)। বিদ্যা, জ্ঞান ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সিলেটজুড়ে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী শুভ্র রাজহাঁসে চড়ে পৃথিবীতে আগমন করেন। এ উপলক্ষে ভোর থেকেই সিলেটের বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পূজার আয়োজন করা হয়। পূজার্থীরা দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যা-বুদ্ধি, সৃজনশীলতা ও শুভবোধের প্রার্থনা জানান।

সরস্বতী পূজাকে ঘিরে সিলেট নগরীর নিম্বার্ক আশ্রম মন্দির, রামকৃষ্ণ মিশন, শিববাড়ী, লামাবাজার ও কাজলশাহ পূজামণ্ডপসহ বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট এমসি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগে পূজার আয়োজন করা হয়েছে।

পূজা শেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং শিশুদের হাতেখড়ি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে কোথাও কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার নেতারা জানান, এ বছর সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর কমিটির সদস্য-সচিব ও কাজলশাহ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাজীব কুমার দে বলেন, ‘সরস্বতী পূজা আমাদের জন্য জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির প্রতীক। শিশুদের হাতেখড়ি, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনটি সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশ নিচ্ছেন-এটাই আমাদের সম্প্রীতির শক্তি।’

তিনি আরও বলেন, ‘পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

সার্বিকভাবে সিলেটে শান্তিপূর্ণ ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।