শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13467

sylhet

প্রকাশিত

৩১ জানুয়ারী ২০২৬ ২২:০৬

সিলেট

নির্বাচিত হলে টেকসই উন্নয়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: এডভোকেট জাহিদুর রহমান

প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬ ২২:০৬

ছবি: সংগৃহীত

সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান বলেছেন, বিজয়ী হলে জেন-জি’কে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। সুষ্টু রাজনীতিতে তাদের আমন্ত্রণ জানিয়ে একটি বাসযোগ্য দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার সুযোগ করার দিব। বর্তমান প্রজন্ম ক্রমেই রাজনীতি বিমুখ হচ্ছে। তাদের সঠিক পরিবেশ দিতে পারলে দেশ গড়ায় তারা মনোযোগী হবে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে তিনি জয়লাভ করলে বিয়ানীবাজার-গোলাপগেঞ্জর প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ, রাস্তাঘাটের পরিকল্পনাযুক্ত সংস্কার, বিশ্বের সাথে তাল মেলানো শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি, স্বাস্থ্যক্ষেত্রে সকল সংকট দূর করার পাশপাশি মনিটরিং সেল গঠন, দূর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিকতা উন্নয়নে জোর দেয়া হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিয়ানীবাজার প্রেসক্লাবে ‘আমাদের জনপদে উন্নয়ন ভাবনা’ শীর্ষক ধারাবাহিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল হক শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ও সমাজচিন্তক আতাউর রহমান।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বিয়ানীবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসান, এম এ ওমর, সদস্য সাদিক হোসেন এপলু প্রমুখ।

ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান আরো বলেন, ‘লন্ডনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে নির্বাচন করছি। আমাদের লক্ষ্য স্থানীয় জনগণকে সেবার মাধ্যমে ক্ষমতায় আনা।’

তিনি আরও জানান, ‘গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক ভিপি নুরুল হক নুরের নির্দেশনায় তিনি এই নির্বাচন করছেন। বিজয়ী হলে স্থানীয় বেকারত্ব কমাতে মিল-কারখানা স্থাপন এবং নদীভাঙন রোধে পরিকল্পনা নিয়েছি।’

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ট্রাক প্রতীক শ্রমজীবী ও সাধারণ মানুষের প্রতীক। একটি ভোটই অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে পারে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে।’

এ সময় তিনি ভোটারদেরকে ১২ ফেব্রুয়ারি তার প্রতীকে ভোট দিতে আহবান জানান।