শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13517

sylhet

প্রকাশিত

০২ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৩

সিলেট

মাধবপুরে অ’বৈধ বালি উত্তোলনের দায়ে ৩ জনকে আড়াই লাখ টাকা জ’রিমানা

প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৩

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে তিনজনের বিরুদ্ধে পৃথক মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নজরুল ইসলাম ১ লাখ টাকা , মো. খোকন মিয়া ১ লাখ টাকা এবং জয়নাল মিয়া ৫০ হাজার টাকা।

অভিযান চলাকালে বড়জ্বালা ক্যাম্পের বিজিবির একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।