https://www.emjanews.com/

18912

sylhet

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩১

সিলেট

মৌলভীবাজার

হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩১

ছাদিক আহমদ।

মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পূর্ব-তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাদিক আহমদ উপজেলার সুজাউল গ্রামের আব্দুল বাছিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সুজাউল এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে চান্দগ্রামের দিকে যাচ্ছিলেন ছাদিক। পথে তালিমপুর এলাকায় পৌঁছালে এক বন্ধুর ফোন পেয়ে তিনি মোটরসাইকেল ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হন।

পরে পূর্ব-তালিমপুর এলাকায় একটি ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে হঠাৎ একটি গরু সড়কে উঠে তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় গরুটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ছাদিক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করা হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।