শিরোনাম
ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল শিগগিরই, থাকবে সিসিটিভি-বডি ক্যামেরা সিলেট-ঢাকাসহ সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা কিশোরীকে শিকল পরিয়ে নির্যাতনকারী ৩ জন আটক টিকিট কালোবাজারির অভিযোগে আটক পুলিশের ভিডিও করায় সাংবাদিককে হ/ত্যা/র হুমকি! সিলেটের জিন্দাবাজারে সড়ক দুর্ঘটনায় দুই বছরের শিশুর মৃ/ত্যু সিলেট ওসমানী হাসপাতালে দুদকের হানা, মিলল চিকিৎসকদের অনুপস্থিতির প্রমাণ

https://www.emjanews.com/

13564

sports

প্রকাশিত

০৪ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২০

খেলাধুলা

জালালাবাদ কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২০

ছবি: সংগৃহীত

সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জালালাবাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আয়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই জাতির আগামীর কর্ণধার। তাই তাদেরকে জাতির নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে হবে। শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কারণ নৈতিকতাসম্পন্ন শিক্ষার্থীরাই জাতির প্রকৃত কাণ্ডারী। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করা উচিত। কারণ এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
 
তিনি মঙ্গলবার (৩ ফেব্রয়ারি) জালালাবাদ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালাবাদ কলেজের কো-অর্ডিনেটর আয়েশা বেগমের সভাপতিত্বে ও প্রভাষক জামিল আহমদেও সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রভাষক নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক ফাহিমা সুলতানা, সহযোগী অধ্যাপক মোসাম্মৎ সালমা ও প্রভাষক সাদিক আহমেদ রুবেল প্রমূখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় কলেজের শিক্ষকমন্ডলী ছাড়াও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।