শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সিলেটের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান সিউক চেয়ারম্যান মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী, শাহজালাল (রহ.) মাজার নিয়ে সভা সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন সিলেটে নি/খোঁ/জ শিশুদের নিয়ে প্রতারণার নতুন ফাঁদ: মাদ্রাসা ছাত্রের ভুয়া ভিডিও সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’ ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ

https://www.emjanews.com/

18880

sports

প্রকাশিত

২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৭

আপডেট

২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:১১

খেলাধুলা

ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু, মাঠে ২৭ দল

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৭

বালক-বালিকাদের ২৭টি স্কুল দল নিয়ে শুরু হয়েছে ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ–২০২৬।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন (বিভিএফ) ও বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের (বিএসএসএ) যৌথ ব্যবস্থাপনায় রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরে বালক বিভাগে ১৫টি এবং বালিকা বিভাগে ১২টি দলসহ মোট ২৭টি স্কুল দল অংশ নিচ্ছে।

স্কুল পর্যায়ে ভলিবলের প্রসার ঘটানো, শিক্ষার্থীদের খেলাটির প্রতি আগ্রহ বাড়ানো এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়দের মধ্যে শুরু থেকেই দেখা গেছে প্রাণবন্ততা ও প্রতিদ্বন্দ্বিতার আবহ।

আয়োজকদের মতে, স্কুল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার সুযোগ তৈরি হলে ভলিবলে নতুন খেলোয়াড় উঠে আসার পাশাপাশি ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের পথও আরও বিস্তৃত হবে।

পাঁচ দিনব্যাপী এ আয়োজনে অংশ নেওয়া সব দল, খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম বলেন, স্কুল পর্যায় থেকেই ভলিবলের ভিত্তি শক্ত করতে হবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত খেলার সুযোগ পাবে এবং তাদের মধ্য থেকে ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।

তিনি বলেন, ‘ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি স্কুল পর্যায়ে ভলিবলকে আরও জনপ্রিয় করার একটি উদ্যোগ। বালক ও বালিকা- দুই বিভাগেই শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের উৎসাহিত করছে। আগামী দিনে এ ধরনের আয়োজনের পরিধি আরও বাড়ানোর চেষ্টা থাকবে।’

এছাড়া আয়োজকদের প্রত্যাশা, ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ শিক্ষার্থীদের মধ্যে ভলিবলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি রাজধানীর স্কুলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।