শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13569

national

প্রকাশিত

০৪ ফেব্রুয়ারী ২০২৬ ২১:০৫

জাতীয়

সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারণা নিয়ে ইসির নির্দেশনা

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ২১:০৫

ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী, কোনো প্রার্থী, তার নির্বাচনি এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কেউ সোশ্যাল মিডিয়ায় নির্বাচনি প্রচারণা চালাতে পারবে। তবে সেই ক্ষেত্রে প্রার্থী বা দলকে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল ও অন্যান্য শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

নির্বাচনি ব্যয়সীমা সম্পর্কিত বিধি ২২-এর (২) অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে করা সমস্ত প্রচারণার ব্যয় নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে গণ্য হবে এবং তা রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

ইসি রিটার্নিং অফিসারদের অনুরোধ করেছে, তারা যেন রাজনৈতিক দল ও প্রার্থীদের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য কমিশনের জনসংযোগ শাখায় প্রেরণ করেন।