https://www.emjanews.com/

13588

jobs

প্রকাশিত

০৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২২

চাকুরী

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২২

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) সাহেব আলী পাঠানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাজশাহীতে সংযুক্ত রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে পিটিসি রংপুরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, অ্যান্টি টেরোরিজম ইউনিটে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়ার বদলির আদেশ বাতিল করা হয়েছে।