ছবি: সংগৃহীত
পুলিশের সুপার (এসপি) থেকে ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া এক ডিআইজি ও ১৬ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিবিআইয়ে বদলি করা হয়েছে। এছাড়া কামরুল হাসান মাহমুদকে এসবিতে, তোফায়েল আহমেদকে আরপিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, সুফিয়ান আহমেদকে ডিএমপিতে যুগ্ম কমিশনার হিসেবে এবং মুহাম্মদ বাছির উদ্দিনকে সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়াও মোহাম্মদ মনিরুজ্জামানকে এসবিতে, হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে সিএমপিতে অতিরিক্ত কমিশনার হিসেবে, মাহবুবুল করিমকে পুলিশ সদর দপ্তরে, আল মামুনকে আরএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে এবং মোহা. আসাদুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদের মধ্যে মোহাম্মদ আনিছুর রহমানকে এসবিতে, ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে পুলিশ সদর দপ্তরে, মো. জাহাঙ্গীর আলমকে পুলিশ সদর দপ্তরে, মোহাম্মদ হায়াতুন নবীকে সিআইডিতে, আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ সদর দপ্তরে এবং আফরোজা পারভীনকে পুলিশ স্টাফ কলেজে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া রেলওয়ে পুলিশের তোফায়েল আহমেদ মিয়াকে একই বিভাগে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
