শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13632

sylhet

প্রকাশিত

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৪৫

সিলেট

নির্বাচন ঘিরে সিলেট-মৌলভীবাজারে বিজিবির কঠোর নিরাপত্তা প্রস্তুতি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৪৫

ছবি: সাজু মারছিয়াং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ও মৌলভীবাজার জেলার যে কোন প্রকার নাশকতা রোধে ও দুই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মৌলভীবাজারের জুড়ি সরকারী কলেজের বিজিবির বেইজ ক্যাম্পে এক প্রেস বিফ্রিং করে ৫২ বিজিবি এর অধিনায়ক লে.কর্নেল মো. আতাউর রহমান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জানিয়েছে- একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রস্তুত।

সিলেট ও মৌলভীবাজার জেলার চারটি উপজেলায় ৩০৫টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সাড়ে ১২ প্লাটুন বিজিবি।

নির্বাচনী নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে চারটি অস্থায়ী বেইজ ক্যাম্প। সীমান্ত এলাকায় এককভাবে এবং অভ্যন্তরীণ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করছে বিজিবি।

এছাড়া বিশেষ অভিযানে বিস্ফোরক, অস্ত্র ও নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করে সম্ভাব্য নাশকতা প্রতিহতের দাবি করেছে বাহিনী।

বিজিবি আশাবাদী- সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনী নিরাপত্তায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।