শিরোনাম
সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার প্রবাসে প্রাণ হারানো সিলেটের ৫ পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী আরিফ বিয়ানীবাজারে এ বছরই শেষ নৌকাবাইচ, আগামীতে আর নয়! সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা

https://www.emjanews.com/

13641

sylhet

প্রকাশিত

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:২৫

সিলেট

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল: ৬ ঘণ্টা পর সিলেটের সাথে রেল চলাচল শুরু

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:২৫

ছবি: সাজু মারছিয়াং

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া পুঞ্জি এলাকায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর 'পাহাড়িকা এক্সপ্রেস'।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, ৬ ঘণ্টা ধরে ট্রেনটি বনের মাঝখানে আটকা পড়ে আছে। এর ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাশ জানান, যান্ত্রিক ত্রুটি সারিয়ে সন্ধা সাড়ে ৬ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।