শিরোনাম
সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার প্রবাসে প্রাণ হারানো সিলেটের ৫ পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী আরিফ বিয়ানীবাজারে এ বছরই শেষ নৌকাবাইচ, আগামীতে আর নয়! সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা

https://www.emjanews.com/

18043

sylhet

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৬ ১৪:৪৭

সিলেট

সিলেট সীমান্তে ১৫ লাখ টাকার চো/রাচালান পণ্য জব্দ

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ১৪:৪৭

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার চোরাচালান পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট ও প্রতাপপুর বিওপিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা, প্রসাধনী সামগ্রী এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ ট্রাউজার জব্দ করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান পণ্য আটক করা হয়েছে।

আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।